1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হালদা নদী ও পরিবেশ গবেষণায় ‘Halda River & Environment Research Association (HERA)’ নামে সংগঠনের আত্মপ্রকাশ পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা নিধন দোষীদের আইনের আওতায় আনার দাবি। ভয়াবহ কিশোর গ্যাং এর হামলা ও মামলায় ভূমির প্রকৃত ওয়ারিশগণ – নেতৃত্বে কিশোর গ্যাং লিডার বাচ্চু । বোয়ালখালীতে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন ক্বিরাতুল কুরআন মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল প্রস্তাবিত জামে মসজিদের ডিজাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়া জিরি মাদ্রাসায় অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ৩ দিনের সরকারি ছুটি

  • সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮০ পঠিত

মাঈনুদ্দীন মালেকি

সংযুক্ত আরব আমিরাতঃ

 

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

আগামী ২৯ সেপ্টেম্বর শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। দিনটি উপলক্ষে এ দিন দেশে সরকারি ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া সপ্তাহে প্রতি শনি ও রোববার দেশটিতে সাধারণ সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে তিন দিনের সরকারি ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তারা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার শুধু সরকারি কর্মকর্তারা ছুটি পাবেন, এমন নয়। আমিরাতের সরকারি-বেসরকারি খাতে একসঙ্গে ছুটি দেওয়া হয়। ফলে সরকারি কর্মকর্তাদের মতো বেসরকারি কর্মকর্তারা ছুটি পাচ্ছ।

আমিরাতে ২৯ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হলেও এ বছর বাংলাদেশে ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) ইন্তেকালও করেন। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল।

মহানবী হযরত মুহম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের মরুপ্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন তিনি। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।

দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে সারা বিশ্বের মুসলমানরা পালন করে থাকেন। ঈদে মিলাদুন্নবীর (স.) দিনে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট