1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ১১০০ আওয়ামীলীগ নেতাকর্মী জামিনে মুক্ত চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ পটিয়া ব্রাদাস ইউনিয়নের কৃতি ফুটবলার সড়ক দূর্ঘটনায় আহত আশিকের পাশে মানবতার বন্ধন পটিয়া। বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আনাছ মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি এরশাদ উল্লাহ ১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না

উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ

  • সময় সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৫৫৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পিস প্রকল্পের আওতায় ”উগ্রবাদ প্রতিহতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণে নাগরিক প্রশিক্ষণ” চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বিআরডিবি হলরুমে আয়োজন করা হয়। জুন ২৬, ২০২২ এ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের ২৩ জন নেত্রীবৃন্দ অংশগ্রহণ করে।

দিনব্যাপী প্রশিক্ষণে কমিউনিটি পুলিশিং কি, এর ধারণা, উদ্ভব, বিকাশ, আইন, কৌশল, গুরুত্ব এবং কাজ এছাড়াও বিরোধ নিষ্পত্তি, উগ্রবাদ ও সহিংস উগ্রবাদের ধারণা, কারন, উগ্রবাদ প্রতিহত করনে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা এবং উগ্রবাদ প্রতিহত করনে পুলিশের বর্তমান কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে উপস্থিত বোয়ালখালী থানার সাব-ইন্সপেক্টর সুমন কান্তি দে বলেন, “স্থানীয় ভাবে সামাজিক সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম কার্যকর এবং ইতিবাচক ভূমিকা পালন করছে”।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন, দি এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: নাসির উদ্দিন, প্রজেক্ট অফিসার মো: মোশাররফ হোসেন এবং ট্রেনিং ও বাস্তবায়ন অফিসার শবনম মোস্তারী। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা কো-অর্ডিনেটর আবদুল ওয়াহেদ তালুকদার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট