1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

একযোগে ১৭ পুলিশ সুপারকে বদলি

  • সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৬২ পঠিত

এম,আনিসুর রহমান

পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোঃ মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
জিএমপির উপপুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এ ক এম জহিরুল ইসলামকে, পুলিশ সদর দপ্তরের ডঃ মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে, আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ-পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে হিসেবে বদলি করা হয়। পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরের আতিয়া হুসনাকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নুর রেজওয়ানা পারভীরকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট