1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সভাপতির দেওয়া লাইভ বক্তব্যের ইংরেজি থেকে বাংলা অনুবাদ। পটিয়ায় মনির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ, আমপারা ও নুরানী কায়দা বিতরণ এরাবিয়ান লিডারশীপ মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

একুশে পদকপ্রাপ্ত, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র শোকসভা ২৩ সেপ্টেম্বর।

  • সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৪ পঠিত

রতন বড়ুয়া, চট্টগ্রামঃ

আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের আয়োজনে বীর চট্টগ্রামের কৃতী সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক, দেশবরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত গুণীজন, বিশ্ববরেণ্য বৌদ্ধ-মনীষী ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে নাগরিক শোকসভা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, বিকেল ৪টায়, নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
শোকসভায় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জন আলোচনায় অংশগ্রহণ করবেন।
উক্ত নাগরিক শোকসভায় সকলকে এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি ভিক্ষু, শোকসভা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, মহাসচিব স ম জিয়াউর রহমান ও সমন্বয়ক রতন বড়ুয়া বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উক্ত নাগরিক শোকসভায় প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে বিশেষ স্মারকগ্রন্থ ‘আলোকিত বিকিরণ’ প্রকাশিত হবে। উক্ত স্মারকগ্রন্থে প্রবন্ধ-নিবন্ধ ও স্মৃতিচারণমূলক লেখা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে newsdigital24@gmail.com অথবা ০১৭৪৯-০৫৪৪২৪ ও ০১৮২৭-২৭৫৬৫৩-এর হোয়াটসঅ্যাপ-এ পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট