1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

এক রাতে তিন দুর্ঘটনা বঙ্গবন্ধু টানেলে

  • সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৩৪ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একরাতে তিনবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে, পরপর তিনবার দুর্ঘটনার ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাতটা, রাত আটটা এবং রাত ১০ টায় এ দুর্ঘটনা।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে একটি বরফবাহী ট্রাক আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল। এ সময় চাকা ফেটে ট্রাক উল্টে যায়। এতে বরফগুলো পড়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নিলেও বরফগলা পানি রয়ে যাওয়ায় রাত আটটায় একই স্থানে আবারও দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা দেয়। রাত দশটার দিকে একই স্থানে তৃতীয় দুর্ঘটনাটি ঘটে। আরও একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে টানেলের দেয়ালে ধাক্কা লেগে ডেকোরেশন বোর্ডের ক্ষতিগ্রস্ত হয়।

টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে টানেলে। গতকাল রাতেও তিনটি দুর্ঘটনা ঘটেছে। তিনটি দুর্ঘটনায় ঘটেছে একই স্থানে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট