1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ গলায় মাছের কাঁটা নামানোর পরিচিত মুখ পটিয়ার সঞ্জয় সেন আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময়

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিনামুল্যে গাছের চারা বিতরণ

  • সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক:
‘লাগাই গাছ লাগাই বৃক্ষ রক্ষা করি পুরো বিশ্ব’ এই স্লোগান কে সামনে রেখে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পরিবেশবাদী প্রজেক্ট এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়।

১৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ঢাকা জাতীয় প্রেসক্লাব এর সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান কাজী লায়ন মোঃ খালেকুজ্জামান আমির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন বাসযোগ‍্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। তাই সবাই স্ব স্ব উদ্যোগে আঙ্গিনায় এবং খালি জায়গায় গাছের চারা রোপণ সহ পরিচর্যার ব‍্যবস্থা করতে হবে।
এই সময় তিনি গাছ কাটার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

এই সময় আরও বক্তব্যে রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব
উৎপল কুমার দাশ, পরিচালক লায়ন মোহাম্মদ আবুল বাশার, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সরদার এম এ মহিন,ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটির আহবায়ক মোঃ শিমুল হাসান, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, মোঃ ওমর ফারুক নয়ন, কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ফারহানা আজম রেশমি, মোঃ মনিরুল ইসলাম মনির,মোঃ ফারুক প্রমূখ।
পরিশেষে জন সাধারণের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট