1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভা মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব।

ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত এশিয়ান আবাসিক স্কুলের পিঠা উৎসব

  • সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬১৭ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বন্দরনগরীর অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ ‘পিডা হাইলে আয়্যুন’ শিরোনামে আয়োজন করেছে ঐতিহ্যবাহী এক পিঠা উৎসব। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা ১৬টি স্টলকে হরেকরকম পিঠার সমাহার, রংবেরঙের ফেস্টুন- ব্যানার ও তৈজসপত্র দিয়ে সাজান। এ সম্পর্কে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান জানান, “হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী আমরা। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়।”
সরেজমিনে শিক্ষার্থী, অভিভাবক ও প্রত্যক্ষদর্শী সবার মাঝে অতিমাত্রায় আনন্দ উল্লাসের প্রতিফলন দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অসাধারণ এক আয়োজন।
আমরা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সামগ্রিক বিবেচনায় ৪নং স্টল ‘ফুট ভিলিজ’ সেরা স্টল নির্বাচিত হয়। সেরা স্টলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ডাঃ শহীদুল ইসলাম রুবেল,জামাল উদ্দিন ও প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট