1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ইসলাম প্রচারে আউলিয়ায়ে কেরামের অবদান ও মাজার ভাঙার অশুভ প্রবণতা জয়পুরহাট সরকারি কলেজে অনার্স ফরম পূরণ ফি নিয়ে বৈষম্যের অভিযোগ, নাগরিক ছাত্র ঐক্যের প্রতিবাদ স্বামীর মৃত্যুর ২৬ ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু, শোকে স্তব্ধ রাঙ্গুনিয়ার পরিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব

গাজায় নিপীড়নের প্রতিবাদে বোয়ালখালীতে উত্তাল জনপদ

  • সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪০২ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন আবদুল্লাহ আল হাসান, নাজমুস সাকিব তামিম, জামিম, ব্যবসায়ী মো. ফরিদ, জুনায়েদ হোসেন সায়মন, ফয়সাল উদ্দিন রায়হান, ইমতিয়াজ, হাসান, শাকিল, সাকিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “যেখানে মানবতা নিঃশেষ হয়ে গেছে, সেখানে আর ন্যায়ের আশা করা যায় না। ইসরায়েল রমজানের পবিত্রতা ভঙ্গ করে সেহরির সময় গাজায় হামলা চালিয়ে শত শত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করছে। আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি।”

গাজার শিশুদের হৃদয়বিদারক বাস্তবতা
বক্তারা আরও বলেন, “গাজার নিষ্পাপ শিশুরা আজ রক্তাক্ত ইফতার ও সেহরি করছে। তারা প্রতিদিন ছয় ওয়াক্ত নামাজ পড়ে—পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এবং আরেক ওয়াক্ত জানাজার নামাজ। এই নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।”

বিক্ষোভ মিছিল থেকে জাতিসংঘ ও ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট