1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্টেশন পরিস্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মর্মান্তিক মৃত্যু ভূজপুরে সদর দপ্তর রেখে ফটিকছড়ি উত্তর উপজেলার গেজেট প্রকাশ প্রয়াস উপদেষ্টা রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন লন্ডন বাংলা বই মেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময়ের দুইদিন ব্যাপী উৎসব সম্পন্ন পটিয়া পৌরসভায় টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী হাজী আবুল বশর সিআইপি। প্রথম বারের মতো আসামে দুর্গাপূজার অনুষ্ঠান করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো আর্জেন্টিনাসহ ৬ দেশ টানা বৃষ্টিতে পটিয়াজুড়ে জলাবদ্ধতা,জনজীবনে দুর্ভোগ।

চট্টগ্রামে পিনাকেল চাটার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৭০৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের  সাবেক ডিন এ বি এম আবু নোমান বলেছেন, একটি জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের জ্ঞানের আলোতেই একজন আদর্শ নাগরিকের জন্ম হয়। শিক্ষকরাই তিলে তিলে গড়ে তুলেন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েই একটি দেশের ভবিষ্যত সূর্য সন্তানদের। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের এলজিআরডি অডিটোরিয়ামে পিনাকেল চ্যাটার্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান – পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পিসিএসসি’র চেয়ারম্যান সোলায়মান খান মাসুমের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, চট্টগ্রাম শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবসার, পিনাকল চ্যাটার্ট স্কুলের নরসিংদী শাখা প্রিন্সিপাল শফিকুল ইসলাম তুহিন, সাংবাদিক ওয়াহিদ জামান, পাঁচলাইশ থাকা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, অভিভাবক সদস্য সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্ । পরে,  মনোজ্ঞ  সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন  পিনাকলের শিক্ষার্থীরা।

দ্বিতীয় অধিবেশনে প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন  প্রধান অতিথি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক আনিসুল আলম।  ফিফার সাবেক রিফারী আব্দুল হান্নান মিরন। প্রসঙ্গত, পিনাকেল চ্যাটার্ট স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নং সড়কে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির বেশ কিছু ক্যাম্পাস সারাদেশে সুনামের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট