1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

ছাত্রদল নেতা-কর্মীদের মারধর করা ছাত্রলীগ নেতাই এবার তাদের কর্মসূচিতে

  • সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬২০ পঠিত

এম,আনিসুর রহমানঃ

পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদলের তিন নেতা-কর্মীকে মারধর করেছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মোঃ রিয়াদুল ইসলাম,সেই ছাত্রলীগ নেতাই এবার ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিলেন। গত রোববার উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতিমূলক সভায় তাকে উপস্থিত থাকতে দেখা যায়। স্থানীয় ছাত্রদল নেতাদের ভাষ্য নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সমুদয়কাঠি ইউনিয়ন কমিটির স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন রিয়াদুল ইসলাম। তিনি জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা সাইদুল হাওলাদারের ছেলে। ছাত্রদলের একাধিক নেতা-কর্মীর অভিযোগ ছাত্রদলে পদ পাওয়ার জন্য রিয়াদুল ইসলাম এখন বিভিন্ন মহলে তদবির করছেন। সে উদ্দেশ্যে তিনি ছাত্রদলের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তবে এখনো তাকে ছাত্রদলের কোনো পদে দায়িত্ব দেওয়া হয়নি। সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ সিয়াম শেখ বলেন ৫ আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার ছবি ফেসবুকে পোস্ট করেছিল রিয়াদুল ইসলাম। সেই ছবিতে আমি হা হা রিয়েক্ট দিয়েছিলাম। তাতে রিয়াদুল ও তার বাহিনী ক্ষিপ্ত হয়ে সমুদয়কাঠি বাজারে বসে আমাদের ওপর লোহার রড দিয়ে হামলা চালায়। হামলায় আমি, হাসান, রিয়ান সহ বেশ কয়েকজন আহত হয়েছি। এ বিষয়ে জানতে চাইলে রিয়াদুল ইসলাম বলেন, শেহাংগলের ছাত্রদল নেতা ইমরান খন্দকার আমাকে বলেছিল এবং সে আমাকে জোর করে প্রোগ্রামে নিয়েছিল। আমার কাছে পোলাপান চাইছিল,আমি কর্মী-সমর্থক নিয়ে ওখানে গিয়েছিলাম পরে আবার চলে আসছি। তিনি বলেন এক দল করে আরেক দলের প্রোগ্রামে গেলে দোষের কী? তবে এ বিষয়ে শেহাংগলের ছাত্রদল নেতা ইমরান খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি। তবে সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম বলেন,রিয়াদুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। তাকে ছাত্রদলের প্রস্তুতি সভায় একবার দেখেছি,তিনি কী উদ্দেশ্যে এসেছিলেন তা খতিয়ে দেখা দরকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট