1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা

তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন।

  • সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৭৮ পঠিত

 

আ‌মিনুল হক রিপনঃ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক মৌলিক দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব ও গীতিকার মামুনুর রশিদ শিপন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, বীরত্বগাথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে গানে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় তাঁর লেখা একটি গান মনোনীত হয়।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠানে মামুনুর রশিদ শিপনের হাতে ২০ হাজার টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা,
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
ছাত্রদল নেতা ওয়াসিমকে নিয়ে রচিত গানটির সুর করেছেন চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জিয়া উদ্দিন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ জিয়া উদ্দিন, এস বি সুমি, নিকিলেশ বড়ুয়া, দিদারুল আলম, মাকসুদা বৃষ্টি ও অংকিতা আচার্য্য।

পুরস্কারপ্রাপ্তির পর মামুনুর রশিদ শিপন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গানটির সঙ্গে সম্পৃক্ত সুরকার, শিল্পী, সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট