1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু

দরবারে কামালিয়ার বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

  • সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

মহান অলিয়ে কামেল হযরত শাহসূফী মাওলানা ছৈয়দ কামাল শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ গতকাল রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালিয়া শরীফে দিনরাত ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের দ্বারা মহাসমারোহে পীরে ত্বরীকত, বিশিষ্ট গ্রন্থকার শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (ম: জি: আ:) এর ছদারতে অনুষ্ঠিত হয়।

উক্ত ওরশ শরীফের অন্যতম কর্মসূচি ছিল শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (ম: জি: আ:) এর রচিত তাওবাতুন নাসুহা
নামক গ্রন্থের মোড়ক উম্মোচন। ওরশ শরীফে বয়ান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা কাজী ছালেকুর রহমান আল কাদেরী, শাহজাদা সৈয়দ মাওলানা মাসূম কামাল আল আজহারী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোরশেদ কামাল, শাহজাদা ডা: সৈয়দ মোহাম্মদ জাহেদ কামাল, সৈয়দ মোহাম্মদ ইলহাম রেজা,মাওলানা আবু আহমেদ আল আজহারী, মাওলানা হাফেজ সৈয়দ মুহাম্মদ ইসমাইল, মাওলানা হাফেজ নঈম উদ্দিন, মুহাম্মদ শাহরিয়ার চৌধুরী, ইন্জিনিয়ার মুহাম্মদ শহীদুল আলম, মরমী শিল্পী হান্নান হোসাইনি, মাওলানা হাফেজ মুহাম্মদ শরীফ,তানভীর মিরাজ প্রমুখ।

ওরশ শরীফের কর্মসূচিতে আরো ছিল খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবারক বিতরণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট