1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কার্যকরী কমিটি গঠিত চেয়ারম্যান প্রফেসর ডা. কনক, সেক্রেটারি দেবাশীষ ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’-এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত পটিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১ আহত ১ ঐক্যের পথে এপেক্স বাংলাদেশ: নতুন প্রত্যাশার এক ঐতিহাসিক অধ্যায় বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত ” উপকূল সাংস্কৃতিক ফোরামের ” উদ্দ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন। কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি গঠন

দূরপাল্লার বাস বন্ধ ঘোষণা,বিচ্ছিন্ন হচ্ছে ঢাকা

  • সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ৭৪০ পঠিত

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের সাত জেলায় লকডাউন জারি করায় ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধের কথা জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

আজ সোমবার রাতে গণমাধ্যমকে এনায়েত উল্লাহ জানান, সাত জেলার ওপর বিবিনিষেধ আরোপের পর আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এই আদেশের পর রেলপথ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ জানায়, এই সময় রাজধানীমুখে ট্রেন ও নৌযানগুলো চললেও মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে আগামী ৯ দিন জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সড়ক পরিবহন মালিক সমিতি নেতা এনায়েত উল্লাহ জানান, তারা বাস চলাচল বন্ধ রাখার নির্দেশনা পেয়েছেন।

এনায়েত উল্লাহ বলেন, ‘ঢাকার চারপাশের জেলাগুলো দিয়েই অন্যান্য জেলার যানবাহন চলে। যেহেতু এসব এলাকা লকডাউন, তাই দূরপাল্লার যানবাহন বন্ধ থাকছে।’

এর আগে বিকালে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাত জেলায় লকডাউন জারির কথা জানান। এ সব জেলায় লঞ্চ চলাচল করবে না। পাশাপাশি এ জেলায় কোনো ট্রেনও থামবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট