1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে আরিফ জামানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কার্যকরী কমিটি গঠিত চেয়ারম্যান প্রফেসর ডা. কনক, সেক্রেটারি দেবাশীষ ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’-এর আত্মপ্রকাশ; ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত পটিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১ আহত ১ ঐক্যের পথে এপেক্স বাংলাদেশ: নতুন প্রত্যাশার এক ঐতিহাসিক অধ্যায় বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত ” উপকূল সাংস্কৃতিক ফোরামের ” উদ্দ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা সম্পন্ন। কলাউজান নিজতালুকে মহোৎসব পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোয়াখালীর বেগমগঞ্জে বিজয়ের মাসে “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ স্থাপন

  • সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৫১১ পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে মহান বিজয়ের মাসে গাবুয়া মেইন রোডের মেন্স হেয়ার কাটিং সেলুনে স্থাপন করা হয়েছে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র সৌজন্যে দুইবাংলার জনপ্রিয় কবি সাহিত্যিক ও দার্শনিকদের পাঠকপ্রিয় বই সম্বলিত দৃষ্টিনন্দন বুক সেলফ।

আজ ২২ ডিসেম্বর,শুক্রবার বিকেলে বুক সেলফ বিতরণ করেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক কবি গোলাম মাওলা জসিম।

এসময় তিনি, সেলুন মালিক প্রবীর চন্দ্র মজুমদারের হাতে সুসজ্জিত বই সম্বলিত বইয়ের তাক তুলে দেন।

এ সময় মহতী এ কার্যক্রমের স্বপ্নদ্রষ্টা লেখক গোলাম মাওলা জসিম বলেন,মানবজীবনের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে পাঠ্যাভাস অন্যতম। মানুষ বইপাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।
জ্ঞানের রহস্যময় ভান্ডার হলো বই। বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। বই মানুষকে হাসাতে পারে সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। আপনি আপনার বন্ধুদের সব সময় পাশে নাও পেতে পারেন কিন্তু বই নামক বন্ধুকে সব সময় পাশে পাবেন। বই মানুষকে হাসতে, জানতে বুঝতে শেখায় ও মনের কুসংস্কার দূর করতে সাহায্য করে। মানবজীবনের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে পাঠ্যাভাস অন্যতম। মানুষ বইপাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।আমি যেখানেই যাই,সাথে বুক সেলফ থাকে।আমি চেষ্টা করি সময় গুলো কাজে লাগাতে যোগ করেন তিনিম

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট