1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত শাকপুরা বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি বোয়ালখালীতে দেশীয় ফলের সমাহারে জাতীয় ফল মেলা ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপনের এক বছরেও শুরু হয়নি কালুরঘাট সেতুর নির্মাণকাজ, দ্রুত বাস্তবায়নের দাবি মোস্তানছিরুল হক চৌধুরীর। গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হলেন আবুল মনসুর সওদাগর বোয়ালখালীতে শিক্ষার্থীর ঝু’লন্ত মরদেহ উদ্ধার পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৬৫৯ পঠিত

বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ১লা নভেম্বর ২০২৩ (বুধবার ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফখরুল আবেদীন ও লুৎফুন্নেসা ডেইজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির প্রো-ভিসি ড. নুরুল আবসার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম,স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি ডা. মোহাম্মদ ইউসুফ,স্কুল পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি গোলাম সাইফুদ্দিন মানিক,পরিচালনা পরিষদের সদস্য এম. এ হাশেম, ডা. নাসির উদ্দিন,স্থপতি আল নোমান মোহাম্মদ ইউনুস, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, মাহমুদুল আমিন খান, জাফরুল্লাহ চৌধুরী, মোঃ নাসির উদ্দিন, ডা. আব্দুল হালিম চৌধুরী, ডা.আব্দুল্লাহ খান, অধ্যক্ষ সোলাইমান কাসেমী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব এবং যুগোপযোগী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং লেখাপড়ার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহন করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান ।

এছাড়াও কো-অর্ডিনেটর হিজবুন নাহারসহ সকল শিক্ষক -শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকমন্ডলির উপস্থিতিতে এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয় ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট