1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু

পিআইবির নতুন চেয়ারম্যান চট্টগ্রামের সন্তান এনামুল হক চৌধুরী

  • সময় সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১০২৫ পঠিত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ডেইলি সানের সম্পাদক চট্টগ্রামের সন্তান এনামুল হক চৌধুরী। তিনি বিশিষ্ট সাংবাদিক আবেদ খানের স্থলাভিষিক্ত হলেন।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খোকন কান্তি সাহার সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, এই পরিচালনা বোর্ড পরবর্তী দুই বছরের জন্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এনামুল হক চৌধুরী চট্টগ্রামের সন্তান। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরখাগরিয়ায়।

সাংবাদিক এনামুল হক চৌধুরী ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেইলি সানে যোগদানের আগে তিনি নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতাজীবনে এনামুল হক চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দি ইনডিপেনডেন্ট, নিউজ টুডে, রয়টার্স, দেশ টিভি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের হয়ে কাজ করেছেন। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), প্রধান তথ্য কর্মকর্তা, প্রেস তথ্য বিভাগ (পিআইডি), চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (ঢাকা বিশ্ববিদ্যালয়), ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সমকাল মুস্তাফিজ শফি, বাংলাদেশ পোস্টের এডিটর-ইন-চিফ শরীফ শাহাবুদ্দিন, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী।

এই বোর্ডে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট