1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবসে পটিয়ায় শ্রমিকদের মাঝে গামছা ও খাদ্য সামগ্রী বিতরণ নুরুল আলম সওদাগরের। লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর ২০২৬-২৭ সেবা বর্ষের কেবিনেট ঘোষণা ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় দাওয়াতে খায়র ইজতিমা অনুষ্ঠিত চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি শারজাহ্ সিলেট এফসি-কে হারিয়ে স্বাধীনতা গোল্ডকাপ ঘরে তুলল চট্টগ্রাম এফসি এপেক্স বাংলাদেশের উদ্যােগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা বুদ্ধ পূর্ণিমার শুভ্রতায় জেগে উঠুক মানবতার আলো লেখক- লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাঘাইছড়িতে মে দিবস পালিত

বাকলিয়ার কারখানায় মিললো ৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন

  • সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তর অভিযানে ২ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় আবু তাহের নামে এক ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২রা অক্টোবর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালীস্থ কাজীপাড়া এলাকায় আবু তাহেরের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রো শাখার তথ্য এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের অভিযোগের ভিক্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার কণা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জিলানী পলি ইন্ডাস্ট্রিজ নামক একটি পলিথিন ব্যাগ উৎপাদন কারখানাকে ১০০ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদনের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক), ১৫(১) ও ৪(ক,খ) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ সময় ২ হাজার ১১০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেন। যার বাজারমূল্য ৪ লক্ষ টাকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট