1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

বিমানবন্দরে আটকে দেয়া হলো আন্দালিব পার্থর স্ত্রীকে

  • সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৯৫ পঠিত

এম,আনিসুর রহমানঃ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। ইমিগ্রেশন সূত্র জানিয়েছে শেখ শাইরা শারমিন মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করেন,পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেয়া হয়। শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট