1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪১ সিআইপিকে সংবর্ধনা মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা। এনআরবি সিআইপি সম্মাননা পেলেন পটিয়ার হাজী মুহাম্মদ আবুল বশর লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন এম.এইচ.সোহেল

বোয়ালমারীতে পচাঁ মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪১২ পঠিত

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে পঁচা মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল আমিন। আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও থানা পুলিশের একটি টিম। দন্ডপ্রাপ্ত মাংস বিক্রেতার নাম জাকারিয়া (২৪)।
আদালত সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে জাকারিয়া একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলো। মাংস থেকে একটি উটকো পচা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে।খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ঘটনা স্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন। এসময় অবিক্রীত গরুর মাংস মাটিতে পুতে ধ্বংস করা হয়। পশু জবাই ও মাংসের মান আইন নিয়ন্ত্রণ-২০১১ ও বিধিমালা ২০২১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। তবে, স্থানীয়রা এ ধরনের অপরাধ সংগঠনের দায় আরও বেশি জরিমানা ও দণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপনের পক্ষে অভিমত ব্যক্ত করেন। এসময় বাজারটিতে আগত ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধ স্বীকার করায় বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাংসগুলো মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট