1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  হারুয়ালছড়ি হাজারখীলে বেড়িসহ খালে বিলীন হওয়ার পথে সড়ক, বড় দুর্ঘটনার শঙ্কা চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও  HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা

ব্যারিস্টার ওসমান চৌধুরীকে গ্রেপ্তারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

  • সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৬৬১ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবদুল গাফ্ফার চৌধুরীর ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা লিগ্যাল এইড কমিটির সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরীকে তার ঢাকাস্থ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের বাক- স্বাধীনতা ও হারানো গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা যাতে নিরুৎসাহী হয় কিংবা অংশগ্রহণ করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।

“জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহৌৎসব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। দলমত নির্বিশেষে দেশের গনতন্ত্রকামী জনতা এই অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে গনতান্ত্রিক শক্তি সহ সকলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

বিবৃতি দাতাগন অবিলম্বে গ্রেফতারকৃত ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরীকে শর্তহীন মুক্তির জন্য জোর দাবী জানান।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট