1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন

আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা

  • সময় শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩২৮ পঠিত

নিউজ ডেস্কঃ

প্রবল গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী কট্টর স্বৈরাচারী শেখ হাসিনা আপাততঃ অন্য কোনো দেশে যাচ্ছেন না। তিনি দীর্ঘ মেয়াদে ভারতেই থাকবেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।

আজ শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল, শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।
ভারতীয় কর্তৃপক্ষের বরাতে নিউজ-১৮ বলেছে, ‘হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ, আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।’
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ওইদিনই তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে ভারতে পালিয়ে যান। দিল্লীর গজিয়াবাদে বিমানঘাঁটির কাছে একটি গোপন আস্তানায় অবস্থান করছেন।
ভারত যাওয়ার পর সেখান থেকে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু দেশটির অভিবাসন আইনের সীমাবদ্ধতার কারণে তা সম্ভব নয় বলে জানিয়ে দেয় দেশটি। এদিকে টেকনিক্যাল কারণে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে। পরে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বল শোনা গেছে, যদি শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তা অস্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট