1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত

মহিবুল হাসান নওফেলের নির্বাচনী প্রচারণা দ্বারে দ্বারে ছাত্রলীগ।

  • সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৬ পঠিত

পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

আগামী ৭ ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল পক্ষে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল করিম রুবেলের উদ্যোগে নির্বাচনী প্রচারনা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল বুধবার (৩ই জানুয়ারি) বিকাল ৪ টায় ৩৫ নং ওয়ার্ডে ভোটারদের ঘরে ঘরে প্রচারণা চালানো হয়। এই নির্বাচনী প্রচারণায় বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান রানা, যুগ্ম আহ্বায়ক লক্ষ্মণ দাশ, শরিফ, মোঃ আরফাত, রাকিব, শাহরিয়ার আসফা, সুজনসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী প্রচারনায় অংশ নেন।

নির্বাচনী প্রচারনায় ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল করিম রুবেল বলেন, আমরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের জন্য ভোট প্রার্থনা করেছি। পাশাপাশি বিএনপির প্রতি আবেগ থেকে ভোট দিয়ে বার বার প্রতারিত না হয়ে বরং নিজেদের প্রাপ্য বুঝে নিতেই জননেত্রী শেখ হাসিনার প্রতি সমর্থনের সময় এসেছে বলেও তিনি দাবি করেন”

প্রচারণা শেষে বিকেলে ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে বিশাল একটি নির্বাচনী প্রচারণা মিছিল শাহ আমানত চত্বর ও গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। নির্বাচন উপলক্ষে ছাত্রলীগের এমন প্রচারণা চলবে বলে জানান তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট