1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ প্রবাসীকে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে গেছেন স্ত্রী ও সন্তানেরা কর্ণফুলী নতুন ব্রীজে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণধোলায় মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

লোহাগাড়ায় সংবর্ধিত হলেন অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী

  • সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৫৯৩ পঠিত

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কৃতিসন্তান অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমী সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এম.ফিল ডিগ্রী অর্জন করায় এবং পিএইচডিত সুপারিশপ্রাপ্ত হওয়ায় রাইট ওয়েলফেয়ার ট্রাষ্ট কর্তৃক এক সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি ২১ জানুয়ারি ২০২২ সংগঠনের সভাপতি এনামুল হক এমএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় লোহাগাড়া উপজেলা উত্তর চরম্বায় অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরম্বা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হেলাল উদ্দিন, প্রধান মেহমান ছিলেন পদুয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুক, আলহাজ্ব আবু তাহের সওদাগর, ইউপি সদস্য জসিম উদ্দিন হেলালি, মাওলানা মাহমুদুল হক, মাওলানা হামিদুর রহমান, মাস্টার আব্দুস সবুর প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রেখেছেন। এ অসামান্য কৃতিত্বের জন্য আমরা তাকে রাইট ওয়েলফেয়ার ট্রাষ্ট এর পক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত করছি। আপনার এই মহতী কর্মকাণ্ড দেশ জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথে অতিশয় ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, তিনি একজন বহুমাত্রিক লেখক ও গবেষক। শিক্ষাদান পদ্ধতি তার আগ্রহ গবেষণার বিষয় হলেও তিনি ধর্ম ,সাহিত্য, সমাজ, সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করেন সহজে অনায়াসে। এছাড়াও তিনি বিগত সময়ে বিভিন্ন সংবর্ধনা ও সম্মাননায় ভূষিত হয়েছেন। আমরা তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট