1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হলেন লায়ন হাজী নুরুল আলম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার পটিয়ায় সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোরিক্সা চালক। আমার প্রিয় জন্মভূমি: পটিয়া বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত- যৌতুক মাদক ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: চট্টগ্রামের পুলিশ সুপার অফিস সহকারী থেকে মার্কিন গবেষণায় : ফটিকছড়ির আশুতোষের অদম্য জয়যাত্রা। কবিতাঃ আমিও তো! – পিন্টু চৌধুরী ইউনাইটেড প্রেস ক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির অনুমোদন চাঁদাবাজির অভিযোগে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের ভাই ওয়াহিদুল আলম আটক

সরাইপারা ওয়ার্ডে অসহায়, দরিদ্রদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডা.শাহাদাত হোসেন

  • সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৭০০ পঠিত

আন্তর্জাতিকভাবে প্রমানিত হয়েছে এই স্বৈরাচার সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িতঃ ১২নং সরাইপারা ওয়ার্ডে অসহায়, দরিদ্রদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডা.শাহাদাত হোসেন।

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন বলেছেন,
আন্তর্জাতিকভাবে প্রমানিত হয়েছে এই স্বৈরাচার সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িত। মার্কিন মানবাধিকার রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের কিছু অভিযোগের বিশ্বাসযোগ্য প্রতিবেদন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। যার মধ্যে বিচারবহির্ভূত হত্যা, গুম, সরকারি এজেন্টদের দ্বারা নিষ্ঠুর এবং অবমাননাকর আচরণ, নির্যাতন, মামলা,প্রাণনাশেন হুমকি, নির্বিচারে আটক, রাজনৈতিক কারণে বন্দি করা, উদ্দেশ্যপ্রণোদিত প্রতিশোধ,বিচার বিভাগকে চাপে রাখা, স্বেচ্ছাচাতা, বেআইনী হস্তক্ষেপ করেছে। একজনের অপরাধে পরিবারের অন্য সদস্যকে হয়রানী করেছে।সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, অযৌক্তিক গ্রেপ্তার, সেন্সরশিপ আরোপসহ মতপ্রকাশ এবং মিডিয়ার উপর গুরুতর বিধিনিষেধ আরোপ করেছে। ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করেছে।

তিনি আজ১৭ এপ্রিল, রবিবার, বিকালে ১২নং সরাইপারা ওয়ার্ড়ে মরহুম জালাল উদ্দীন সোহেল স্মৃতি সংসদের উদ্যোগে অসহায়, দরিদ্রদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সাবেক এম.পি এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল গুম হয়। ১০ বছর অতিক্রম হলেও ইলিয়াস আলী গুমের রহস্য এখনো উদঘাটন হয়নি। একইভাবে চৌধুরী আলম, চট্টগ্রামের বাচা চেয়ারম্যান সহ অসংখ্য গুম হয়েছে। এই সরকার আসার পর থেকে ৬০০ জন গুম হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীদেরকে আসামি করে এলাকাছাড়া করেছে এই সরকার। এই সরকার নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনকে বেগবান করতে হবে।

মরহুম জালাল উদ্দীন সোহেল ভাইয়ের শ্রদ্ধেয় বড় ভাই জামাল উদ্দিন উদ্দীন বাবুর সভাপতিত্বে সালাউদ্দিন রাসেল মির্জার
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম কামরুল, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন, পাহাড়তলী বাজার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন,আরো উপস্থিত ছিলেন মোঃ মানিক সাইফুল,রাকিব,বাবুল,ইমন,ওমর কাইয়ুম, মিন্টু,মাসুদ,জুয়েল মির্জা, সবুজ, আলআমিন, সাহাবউদ্দীন, রাজু, শাকিল, সজিব, জাহিদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট