1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান

  • সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪৬২ পঠিত

বরুণ কুমার আচার্য‍্য বলাই:

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান।শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট’-এর পক্ষ হতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিল’ ফান্ডে এক কোটি টাকার চেক প্রদান করছেন সিডিএ চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ।

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে ‘এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিল’কে এবং বিভিন্ন খাতে সহায়তার চেক প্রদান আজ ১০ আগস্ট ২০২২ বুধবার সিডিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিডিএ’র বোর্ড সদস্য এবং কারা পরিদর্শক,এডিশনাল পি পি এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর, এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যক্ষ আবু আহমদ, সদস্য চ.বি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা এবং বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে- সুফিদের মৌলিক কাজই হচ্ছে মানব সেবা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের হক আদায় এবং মানুষে-মানুষে সৌভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সুফি-দরবেশরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সুফি আদর্শই বর্তমান পৃথিবীতে মানবমুক্তির অনন্য সোপান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের মানবকল্যাণমূলক কাজ সম্পন্নের ব্যাপারে শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কয়েক যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি ব্যক্তিগতভাবে তাদের কল্যাণমুখি সমস্ত কর্মের সাফল্য এবং আরো বিকাশ কামনা করি।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট’-এর পক্ষ হতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট বৃত্তি তহবিল’ ফান্ডে এক কোটি টাকার চেক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট