1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পহেলা বৈশাখে দুই টাকায় স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ব্যতিক্রমী ফল উৎসব আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ বরণ, বলিখেলায় সবুজ বলীর জয় পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ ঢাক-ঢোল আর রঙিন শোভাযাত্রায় বোয়ালখালীতে বৈশাখের আনন্দ নতুন বছরের ছোঁয়ায় বাঘাইছড়িতে বৈশাখী উৎসব বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত আনজুমান এডুকেশন বোর্ডের পরিদর্শন কার্যক্রমে টেকনাফের দুই মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত

৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা সফল করতে শ্রমিকলীগের প্রস্তুতি সভায় আবুল হোসেন আবু।

  • সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬৩৫ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা সফল করতে শ্রমিকলীগের প্রস্তুতি সভায় আবুল হোসেন আবু
চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় শ্রমিক
কর্মচারীদের সর্র্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমনকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ ও নন-সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু অর্থনৈতিক শিল্পজোন স্থাপন করে প্রায় ৮ লক্ষ শ্রমিক কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন স্থাপন সহ সরকারি-বেসরকারি ও গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রেণি পেশার মানুষের জীবন মান উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। এই কারণে আগামী ৪ ডিসেম্বর রবিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা সফল করতে শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে দলে দলে-মিছিলে মিছিলে যোগদান নিশ্চিত করতে হবে। অদ্য ২৫ নভেম্বর বিকাল ৪টায় নন্দনকানন বিটিসিএল সিবিএ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ ও নন-সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা সফল করতে শ্রমিকলীগের প্রস্তুতি সভায় শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু উপরোক্ত কথা বলেন। শ্রমিকলীগ নেতা সাবের আহমদ এর সভাপতিত্বে ও মাহবুবুর রহমান লিংকন এর সঞ্চালয়নায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জামাল উদ্দিন লিটন, টিএন্ডটি নেতা আব্দুল লতিফ, আকবর আলী শাহ্, নাসির উদ্দিন, শাহজাহান ভূইয়া, নার্গিস আকতার, টিপু সুলতান পাটোয়ারী, আবু আহমেদ, মো. আব্দুল লতিফ, সমিরুল ইসলাম তুহিন, এমজি রহমান দিপু, আব্দুল মান্নান টিটু, মো. আলাউদ্দিন, নুরুল ইসলাম, মিজানুর রহমান, মো. জয়নাল, আলী হোসেন, সাত্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট