1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচ্ছন্নতা অভিযান। ফটিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ভূজপুর আস্সুফ্ফাহ মাদ্রাসার সাফল্য ডেঙ্গু-হামের বিস্তার: জনস্বাস্থ্য সংকটে রাষ্ট্রের প্রস্তুতি ও জনগণের ভূমিকা মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের অঙ্গীকার বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন জাতীয় সাংবাদিক সংস্থা (জে,এস,এস,) চট্টগ্রাম মহানগরীর প্রথম সভা অনুষ্ঠিত বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন। নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ১৪২ দেশ, সর্বশেষ জ্যামাইকা

  • সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৪২৬ পঠিত

 

১৪২তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। দেশটির সরকার জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিন ভূখণ্ডে ক্রমশ গভীর হতে থাকা মানবিক সংকট নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর আল জাজিরার।

ঘোষণায় বলা হয়েছে, জ্যামাইকা সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভায় আলোচনার পর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সিনেটর কামিনা জনসন স্মিথ এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি দিতে চায়।

এ নিয়ে জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় তার দেশ। তবে সামরিক উপায়ে নয়, সেটা হতে হবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে।

গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা সে সময় বলেন, যুদ্ধকবলিত এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট