1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

জামেয়া মহিলা কামিল মাদরাসায় হযরত খাজা আবদুর রহমান চৌহরভী(রহঃ)’র সালনা ওরস শরীফ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৬৬৩ পঠিত

আজ ০১ জিলহজ্ব ১৪৪৫ হিজরী, ৮ জুন ২০২৪ ইংরেজী, শনিবার, সকাল ৯ টা হতে মা’আরিফ-এ রব্বানিয়্যাহ ও উলূম-এ লাদুন্নিয়্যাহর ধারক, ওয়াক্বেফে আস্রার-এ হাক্বীক্বত ও মা’রিফাত, শায়খুল মাশাইখ, খাজা-এ খাজেগান, খলীফা-এ শাহ-এ জীলান, অদ্বিতীয় দরূদ সম্ভার ত্রিশ পারা সম্বলিত মাজমূ’আহ্-এ-সালাওয়াতে রসূল (দঃ) গ্রন্থের প্রণেতা- হযরত খাজা আবদুর রহমান চৌহরভী রহমাতুল্লাহি আলাইহির ১০৩তম সালানা ওরস মোবারক মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে সকাল ৯ টা হতে মাদরাসা অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াত,হামদ, নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,মানকাবাত ও মজমুওয়ায়ে সালাওয়াতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন।

সভাপতি মহোদয় তাঁর বক্তব্য বলেন- পৃথিবীতে কুরআন মজিদ ও সহীহ বুখারী শরীফের পর ৩০ পারা সম্বলিত অদ্বিতীয় দরূদ সম্ভার কিতাব হলো- মাজমূ’আহ্-এ-সালাওয়াতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশেষ ফযিলতমন্ডিত দরুদ শরীফের এই কিতাবের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করে বলেন- এই কিতাব তেলাওয়াতে স্মৃতি শক্তি বৃদ্ধি হয়, বিপদাপদ দূর হয়, ঘরে রাখলে আল্লাহর রহমত নাযিল হয়। তাই তিনি শিক্ষার্থীদের কে মাজমূ’আহ্-এ-সালাওয়াতে রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সংগ্রহ ও নিয়মিত তেলাওয়াত করার জন্য উদ্ধুদ্ধ করেন।

এতে মাদরাসার উপাধ্যক্ষ ড. সাইফুল আলমসহ সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচরী উপস্থিত ছিলেন।
পরিশেষে শিক্ষার্থীদের সার্বিক, সফলতা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্ববাসীর কল্যাণ এবং মুক্তি কামনা করে দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট