1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চট্টগ্রাম কলেজ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত

  • সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪১৬ পঠিত

আবদুল মামুন ফারুকী :

গতকাল ১১ জুন(মঙ্গলবার) চট্টগ্রাম কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে অনুষ্টিত এ প্রতিযোগিতায় ১৫টি বিভাগ অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে অর্থনীতি বিভাগকে হারিয়ে রসায়ন বিভাগ চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠবক্তা নির্বাচিত হন রসায়ন বিভাগের শিক্ষার্থী স্বস্তিকা মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক হাসান তানভীর। মনোজ্ঞ বির্তক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আনোয়ার মালেক মজুমদার। অতিথিবৃন্দ চট্টগ্রাম কলেজকে মেধাবীদের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করেন এবং শিক্ষার্থীদের সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শামীমা বেগম। এ সময় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয় কলেজ অডিটোরিয়াম হল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট