1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চট্টগ্রামের আকবর শাহ জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদক বিরোধী মিছিল ও সমাবেশে- দীপ্তি

  • সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৩ পঠিত

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ সংবাদদাতাঃ

এ দেশের মাটিতে কোন সন্ত্রাসী কার্যকলাপ চাই না এবং হতে দেব না। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন-দীপ্তি বলেছেন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার জন্য আমরা সোচ্চার হয়েছি, এ দেশের মাটিতে কোন সন্ত্রাসী কার্যকলাপ চাই না এবং হতে দেব না। আদর্শ দেশ গড়তে হলে এলাকাকে মাদক মুক্ত করতে হবে। এছাড়া আর কোন বিকল্প নেই।
সুস্থ্য-সুন্দর পরিবেশই আগামী প্রজন্মের জন্য সঠিক সামাধান। পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী করছি অনতিবিলম্বে মাদক ব্যবসা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তা নাহলে মাদক সেবী ও ব্যবসায়ীদের যেখানে দেখবে সেখানেই প্রতিরোধ করে হাত পা গুড়িয়ে দেয়া হবে।

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ জামে মসজিদ পরিচালনা কমিটি, রেলওয়ে হাউজিং সোসাইটি জামে মসজিদ, আকবর শাহ মালিক কল্যাণ সমিতি ও রেলওয়ে হাউজিং সোসাইটি সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুমা মাদক বিরোধী মিছিল ও সমাবেশের প্রধান অতিথি মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন-দীপ্তি”র বক্তব্যে এসব কথা বলেন।

উক্ত সমাবেশ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর শাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহীদ উল্লাহ বাহার, আকবর শাহ জামে মসজিদের সভাপতি ইফতেখার রসুল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি সাহাবুদ্দিন মজুমদার, আকবর শাহ মালিক কল্যাণ সমিতি ও জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, রেলওয়ে হাউজিং সোসাইটি জামে মসজিদের সভাপতি আবু তৈয়ব পাটোয়ারী, সহ সভাপতি মো. ইউসুফ, জাফর আলম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, মুকুটসহ স্থানীয় রাজনৈতিক,ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট