1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত

এক রাতে তিন দুর্ঘটনা বঙ্গবন্ধু টানেলে

  • সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪০ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একরাতে তিনবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে, পরপর তিনবার দুর্ঘটনার ঘটনা ঘটলেও কেউ হতাহত হননি বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাতটা, রাত আটটা এবং রাত ১০ টায় এ দুর্ঘটনা।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে একটি বরফবাহী ট্রাক আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল। এ সময় চাকা ফেটে ট্রাক উল্টে যায়। এতে বরফগুলো পড়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নিলেও বরফগলা পানি রয়ে যাওয়ায় রাত আটটায় একই স্থানে আবারও দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে ধাক্কা দেয়। রাত দশটার দিকে একই স্থানে তৃতীয় দুর্ঘটনাটি ঘটে। আরও একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে টানেলের দেয়ালে ধাক্কা লেগে ডেকোরেশন বোর্ডের ক্ষতিগ্রস্ত হয়।

টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে টানেলে। গতকাল রাতেও তিনটি দুর্ঘটনা ঘটেছে। তিনটি দুর্ঘটনায় ঘটেছে একই স্থানে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট