1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ” মাওলানা ফয়েজ আহমদ (রহঃ) একজন বিনয়ী ও নম্র মানুষ ছিলেন “ ঢাকায় নিষিদ্ধ সংগঠন তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় মালঞ্চের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা

বেঁচে নেই আর জোড়া মাথার শিশু

  • সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৭৯ পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা গ্রামের রাজমিস্ত্রির ওলিউল্লাহর ঔরসে জন্ম নিয়েছিল জোড়া মাথার এক কন্যাশিশু। কিন্তু সিজার করার আধা ঘণ্টা পরই শিশুটি মারা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়। শিশুটির মাথা দুটি হলেও শরীর স্বাভাবিক, তবে দুটি মুখের একটির ওপরের ঠোট কাটা ছিল। পপুলার মাল্টিকেয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে শিশুটির জন্ম হয়েছিল। শুক্রবার রাত্র সাড়ে দশটার সময়। অবস্থা জটিল হওয়ার কারনে সঙ্গে সঙ্গে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব ঘোষ পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পরিচালক ডা. মোঃ হেলাল উদ্দিন ও পপুলার হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ ইসলাম জানিয়েছেন, সুমাইয়া আক্তার গর্ভবতী অবস্থায় এখানে ভর্তি হন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে। পরীক্ষা-নিরীক্ষা করার পর রাত সাড়ে দশটার সময় সিজার করেন গাইনি বিশেষজ্ঞ মোকাররমা জাকারিয়া চৈতী। শিশুটি জন্মের পর শ্বাস-প্রশ্বাসের জটিলতার কারণে কিছুক্ষণ অক্সিজেন দিয়ে রাখা হয়। কিছুটা স্বাভাবিক হলে পাঠানো হয় সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার আগেই শিশুটি মারা যায়। শনিবার সকাল ১০টার দিকে গ্রামের গোরস্থানে শিশুটির দাফন করা হয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট