1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়ে জাল জব্দ বাঘাইছড়িতে মানববন্ধন ও স্মারকলিপির প্রধান আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে চট্টগ্রাম র‍্যাবের ঈদ উপহার বিতরণ চটগ্রাম সিটিজেনস ফোরাম মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪: প্লেয়ার ড্রাফট সম্পন্ন পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম দুবাইয়ে সাংবাদিকদের ইফতার মাহফিল: গুজব ও বিভ্রান্তি রোধে সতর্ক থাকার আহ্বান বাঘাইছড়িতে তেলের জন্য মোটরসাইকেল চালকদের ভিড়, বাড়ছে উদ্বেগ আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২৬ইং অনুষ্ঠিত। আদর্শনিষ্ঠ রাজনীতির সাহসী কণ্ঠস্বর: প্রয়াত জননেতা মাঈন উদ্দিন খাঁন বাদল -আলমগীর আলম।

পিনাকল চার্ডার্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩১৮ পঠিত

নগরীর ঐতিহ্যবাহী ইংরেজি ভার্সনের শিক্ষা প্রতিষ্ঠান পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ শনিবার নগরীর ষোল শহরস্থ এল জি ই ডি ভবনের অডিটোরিয়াম কক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন এবং বর্তমান শিক্ষক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর এ বি এম আবু নোমান, বিদ্যালয়ের সুযোগ্য চেয়ারম্যান জনাব সোলাইমান খাঁন মাসুম,অধ্যক্ষ জনাব শাহীন আলম, এডমিন কোঅর্ডিনেটর মোবারক হোসাইন, একাডেমিক কো অর্ডিনেটর সাজ্জাদুল হাসান রবিন, জুনিয়র শাখার কো অর্ডিনেটর সুলতানা নার্গিসসহ সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এই সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব হাসান আলী, নির্বাহী প্রকৌশলী, এল জি ই ডি, চট্টগ্রাম।। ।শিক্ষক -শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতি সাংস্কৃতিক অনুষ্ঠান মিলন মেলায় পরিনত হয়। প্রধান অতিথি ২০২৪ এস এস সি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।। অধ্যক্ষ জনাব শাহীন আলম বলেন চট্টগ্রাম নগরীর ইংরেজি ভার্সনের বিদ্যালয় গুলোর মধ্যে সম্পুর্ণ ব্যতিক্রম ধাচের শিক্ষা প্রতিষ্ঠান।।এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিস যেমন ডিবেট , ড্রামা,সংগিত, আবৃত্তি, আরবি,খেলাধুলা সহ সকল বিষয়ে সমান পারদর্শী হয়ে থাকে।প্রধান অতিথি জনাব নোমান বলেন শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে,তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন শুধুমাত্র আপনাদের আন্তরিকতা ও কেয়ারিং এর কারনেই বাচ্চাদের কে অলরাউন্ডার করে গড়ে তোলা সম্ভব হয়েছে। এডমিন কো অর্ডিনেটর মোবারক হোসাইন অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।। মনোমুগ্ধকর সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রধান মুহাইমিনুল ইসলাম, ইংরেজি শিক্ষক নুসরাত নিকিতা, বাংলা শিক্ষক সাদিয়া আলম সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী সাজীদ, মুনতাহা, কাসফিক,আবিয়াজ সহ আরো অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট