1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

অপারেশন ডেভিল হান্ট: চট্টগ্রামে যৌথবাহিনীর কড়া নজরদারি

  • সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৪ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদঃ

চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।
নগরীর ১৬ থানায় প্রায় ১০০টি টহল টিম মোতায়েন রয়েছে, পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ব্যবস্থা নিতে রাখা হয়েছে স্ট্যান্ডবাই টিম।

৮ ফেব্রুয়ারি থেকে চলমান অভিযানে ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হয়েছে দেশি-বিদেশি অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম।
গ্রেফতারকৃতদের মধ্য রয়েছে ছিনতাইকারী ও ডাকাতসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত অপরাধী ।
মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও টহল জোরদার করা হয়েছে।
থানার ওসিদের রাতভর মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, সিনিয়র কর্মকর্তারাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম সোনিয়া জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর অভিযানে নতুন মাত্রা যোগ করা হয়েছে। প্রতিদিনই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

গত এক সপ্তাহে ১১৯ জন ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার হয়েছে।
দুটি বিদেশি পিস্তলসহ উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট