1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

সিএমপি’র প‌তেঙ্গা থানার এস আই নির্যাতনকারী ২ জন গ্রেফতার।

  • সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৮৮ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

পতেঙ্গা মডেল থানাধীন সী বিচ সংলগ্ন আউটার লিংক রোড এসএপিএল ডিপো হইতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে আইন-শৃংখলা ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই/ইউসুফ আলীর সামনে দুই জন দুস্কৃতিকারী এসে ত্রাস-সৃষ্টি করতঃ ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ০২ জন। পতেঙ্গা মডেল থানায় এসআই (নিঃ)/ইউসুফ আলী সংগীয় ফোর্স সহ পতেঙ্গা সী বিচ সংলগ্ন আউটার রিং রোডে চেকপোষ্ট ডিউটি করাকালে ২৮/০২/২০২৫ইং তারিখ ১৯.১৫ ঘটিকায় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদ পাইয়া ড্রাই কং সংগীয় ফোর্স সহ গাড়ী নিয়ে ইউটার্ন হয়ে আসার জন্য গেলে এস আই/মোঃ ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানাধীন সী বিচ সংলগ্ন আউটার লিংক রোড এসএপিএল ডিপো হইতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে অবস্থান করে। এই সময় মোটর সাইকেল যোগে আসামী ১। সাইমন (২৭), ও ২।আলী ইমাদ @ তাফসির ইমাদ (২২) দ্বয় মোটর সাইকেল থামিয়ে বেআইনীভাবে ত্রাস সৃষ্টি করে এসআই/ইউসুফ আলীকে ভুয়া পুলিশ বলে ভয়ভীতি প্রদর্শন সহ তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এসআই/ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করিলে আসামীদ্বয় তাহাকে মারধর করে ভুয়া পুলিশ বলে আসামীদ্বয়ের পরিচিত দুস্কৃতিকারীদেরকে ঘটনাস্থলে জড়ো করে। ইতিমধ্যে সী বিচ এলাকায় টহলরত অফিসার ও ফোর্স এবং আশপাশের লোকজন এগিয়ে আসে। উত্তেজিত জনতা উক্ত আসামীদ্বয়কে ধৃত করে গনধোলাই দিলে আসামীদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। থানার অন্যান্য মোবাইল পার্টির দায়িত্বপ্রাপ্ত অফিসার সহ আশপাশের লোকজন এসআই/ইউসুফ আলীকে উদ্ধার করে। জনতা কর্তৃক আটক আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশীকালে এসআই/ইউসুফ এর নিকট হতে ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করে এবং আসামীদ্বয়ের কাছে থাকা ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটর সাইকেল জব্দ করে। উক্ত ঘটনায় পতেঙ্গা মডেল থানার মামলা নং-০১,তারিখ-০১/০৩/২০২৫ ইং ধারা- আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধীত ২০১২) এর ৪/৫ রুজু করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট