1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

বাইশারীতে হত দরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণ

  • সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৩৪ পঠিত

আনোয়ার হোছাইন,

(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব এই কর্মসূচির উদ্বোধন করেন বাইশারী ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ রফিকুল ইসলাম।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টায় বাইশারী বাজারের সারমন গ্রোসারি স্টোর এ কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মোঃ রফিকুল ইসলাম, বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম (বান্ডু), বাংলাদেশ জামায়েত ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ ছলিম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক আবদুল হামিদ, সাংবাদিক মোঃ শাহীন, সাংবাদিক আনোয়ার হোছাইন, সাংবাদিক জয়নাল আবেদীন (টুক্কু), বাইশারী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহেদ হোসেন রুবেল, খাদ্য ডিলার মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

এ খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে প্রায় ১২০০ জন হত দরিদ্রদের মধ্যে প্রথম দিনে ৪, ৫, ৬, ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের ১৩৩ জনকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়, যার মোট মূল্য ৪৫০ টাকা।

এ সময় বাইশারী ইউনিয়নের ট্যাগ অফিসার রফিকুল ইসলাম বলেন, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি ধরে চাল বিতরণ শুরু হলো। একজন ব্যক্তি প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল পাবে এ কর্মসূচির আওতায়। বাইশারী ইউনিয়নস্থ  ৯ টি ওয়ার্ডে ১২০০ এর বেশি উপকার ভোগী ১৫ টাকা কেজি দরে চাউল কিনতে পারবেন। তিনি আরো বলেন, প্রথম প্রান্তিকে মার্চ-এপ্রিল এবং দ্বিতীয় প্রান্তিকে সেপ্টেম্বর-নভেম্বর মাস পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট