1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান বোয়ালখালীতে দুইশতাধিক দুর্গত পরিবারে ত্রাণ দিলেন প্রবাসীরা ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

  • সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম ভোরবেলা হঠাৎ আগুন। মালিপাড়া বস্তির মানুষ তখনও পুরোপুরি জেগে ওঠেনি। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এক ঘর থেকে আরেক ঘরে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে আগুন লাগে চট্টগ্রামের সিআরবি এলাকার এই বস্তিতে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে অন্তত ২৫টি ঘর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যায়নি।

সব হারিয়েছেন দিনমজুর হায়দার আলী ছোট একটা ঘরে থাকতেন স্ত্রী ও দুই সন্তান নিয়ে। আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে ছিলেন।

তিনি জানান,“আগুন লাগার সময় চিৎকার শুনে উঠে দেখি ঘরের ভেতরে ধোঁয়া। দুই মেয়েকে নিয়ে কোনোভাবে বের হতে পেরেছি। সব পুড়ে গেছে। কাপড়, বই, টাকা ঘরের টুকিটাকি আসবাবপত্র কিছুই বাঁচাতে পারিনি,” বললেন হায়দার আলী।

বস্তির অনেক বাসিন্দা এখন খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আত্মীয়ের বাড়িতে উঠেছেন। এখনও কোনো সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন অনেকে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট