1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক মাদক-দ্রব্যমূল্য ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বোয়ালখালীতে মানববন্ধন চট্টগ্রাম বন্দরের ৪৫ শতাংশ কনটেইনারের নিয়ন্ত্রণের দায়িত্ব যাচ্ছে “দুবাইয়ের DP World” এর হাতে! পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা

মহাকবি মাইকেল মধুসুদন দত্ত স্মরণে সাহিত্য সন্ধ্যা

  • সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১০৪২ পঠিত

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে উনবিংশ শতাব্দীর বিশিষ্ট কবি ও নাট্যকার মহাকবি মাইকেল ১৪৮ তম প্রয়াণবার্ষিকী স্মরণে “গতি যার নীচ সহ নীচ সে দুর্মতি” শীর্ষক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক অাসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সঙ্গীতশিল্পী শিক্ষিকা সঙ্গীতা চৌধুরী, কাকলী দাশগুপ্তা, অাবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী,মণীষা দাশ বৃষ্টি, সুমন চৌধুরী, এস.এম.লিয়াকত হোসেন,সুর্য মূৎসূদ্দী কিংসুক, শিহাব রহমান, কাব্য দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়। আইন ব্যবসায়ে তিনি তেমন সাফল্য লাভ করতে পারেন নি। তাছাড়া অমিতব্যয়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্তও হয়ে পড়েন। মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পংক্তিমালায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট