1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভা মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।

বোয়ালখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

  • সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (তারিখ) দুপুরে এ সভায় আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় পূর্ব কালুরঘাট চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান। প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী।

এসময় মোস্তাক আহমদ খান বলেন, বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী দল। প্রতিষ্ঠাবার্ষিকীর এ সময়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হব। দেশের প্রতিটি আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।

এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, দুলা মিয়া মেম্বার, আবুল মনসুর, মো. ফয়সাল, উপজেলা বিএনপির মফিজুর রহমান, দিদার আলম, মুহাম্মদ ইউনুস, পৌর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মো. হাসান সোলায়মান, পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মো. হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, উপজেলা ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট