1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক জিয়া স্মৃতি জাদুঘরঃ কালচারাল হেরিটেজ ঘোষণা সময়ের দাবি -মহিউদ্দীন কাদের বৃষ্টিভেজা রাস্তায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আনসার সদস্য সরোয়ার। আলা হযরত: জ্ঞানে বিরল ও নিখাঁদ নবীপ্রেমে অবিস্মরণীয় ব্যক্তিত্ব  -আতিয়া নুর আফরা পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি

বোয়ালখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

  • সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:

বোয়ালখালীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান।

প্রধান অতিথি আলহাজ্ব আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতিরক্ষা নিশ্চিত করতে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমাদের উচিত দলের ঐতিহ্য ও আদর্শকে মনে রেখে নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা বৃদ্ধি করা। ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা আরও শক্তিশালী হবে।

সভায় বক্তব্য রাখেন— বিএনপি নেতা আক্কাস মেম্বার, ওহিদুল আলম, শাহ আলম, নুরুল আমিন, মো. কপিল উদ্দিন, আবু সিদ্দিক, সিরাজুল ইসলাম, আবদুল করিম, সোলায়মান মেম্বার, আবুল বশর, মো. শওকত, নজরুল ইসলাম, মো. ইউছুপ, মো. সাইফু, আরিফ চৌধুরী ছোটন, মো. আজগর, মো. জামাল, মো. বখতিয়ার, জানে আলম, মো. সাজ্জাদ, আবদুল খালেক, মো. জামাল, মো. মোরশেদ ও যুবদল নেতা ইসমাইল হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক, নুরুল আবছার, নজরুল ইসলাম, বাহাদুর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম চৌধুরী, নুর হোসেন, মো. শওকত, মো. সেলিম, মীর ইলিয়াস, ছাত্রনেতা জাহেদ শাহরিয়ার, শাহাদাত হোসেন জিকু, আরমান আলম, মো. সাজ্জাদ, পারভেজ, মো. জাহেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট