1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাগমারায় বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষে উঠান বৈঠক

  • সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করে ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি।

শনিবার সন্ধ্যায় বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের ২নং দক্ষিন সাঁজুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত উঠান বৈঠকে গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেষ জাতীয়তাবাদী দলের বাগমারা উপজেলা শাখার সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কামাল হোসেন বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ গঠনের মহানায়ক, তাঁর নেতৃত্ব দেশের বহু দলীয় গণতন্ত্র সূচনা হয়েছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেছেন।
এছাড়াও তিনি আরও বলেন,শত জেল জুলুম সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকেছেন। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে ৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপি-র আহ্বায়ক কমিটির সদস্য শাহীন রেজা, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ইউসুফ আলী আহ্বায়ক কমিটির সদস্য বাগমারা উপজেলা বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান সহ প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট