1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন ভারত আর বাংলাদেশের আকাশ, মাটি এক না; এটা ১৯৪৭ সালে ফয়সালা হয়ে গেছে: নাহিদ ইসলাম সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত ৩৮ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বোয়ালখালীতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত

নুরকে বিদেশে পাঠানো নিয়ে টালবাহানা করছে সরকার।

  • সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার না করে এবং নুরকে বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে। এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন গণধিকার পরিষদের নেতারা।

এ সময় তারা অভিযোগ করেন, নুরুল হক নুরের নাক ও মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে, সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢামেক হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে, তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকার এ ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। একইসঙ্গে, নুরের ওপর হাম*লাকারী সেনা সদস্যদের গ্রেফতারে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেন তারা।

এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে বিজয়ীদের শুভেচ্ছা জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘ*র্ষের ঘটনায় গুরুতর আহ*ত হন নূর। এরপর আহ*ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট