1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর সহ আহত সকল নেতাকর্মীদের জন‍্য দোয়া

  • সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৩ পঠিত

 

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর সহ আহত সকল নেতাকর্মীদের জন‍্য দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়।

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর সহ আহত সকল নেতাকর্মীদের জন‍্য দোআ ও মোনাজাত আয়োজন করা হয়।
১২ সেপ্টেম্বর শুক্রবার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চট্টগ্রাম মহানগর সভাপতি মৃধা মুহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আরিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অথিতি জিওপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ গণঅধিকার পরিষদের একটি বুদ্ধিভিত্তিক ইউনিট যা বিভিন্ন পেশাজীবীদের পেশাগত অধিকার নিয়ে কাজ করে এবং পেশাজীবীদের অধিকার আদায়ের জন‍্য রাজনৈতিক প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন।

প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা জিওপি আহবায়ক ডাঃ এমদাদুল হাসান বলেন, সাধারণ জনগণের ধারণা রাজনীতি হল একটি নির্দিষ্ট শ্রেণির কর্মকাণ্ড, প্রকৃতপক্ষে গণতান্ত্রিক দেশে বিভিন্ন পেশার লোক রাজনীতি করতে পারে। পেশাজীবী অধিকার পরিষদ একটি উদাহরণ।
আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মনিরুল ইসলাম বিপিআরসি গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর সহ আহত সকল নেতা-কর্মীর জন‍্য দোআ ও মোনাজাত করেন।
এতে উপস্থিত ছিলেন জিওপি চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউচুপ, বিপিআরসি চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক মহিউদ্দীন কাদের, চট্টগ্রাম মহানগর যুব অধিকার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার, সাংগঠনিক সম্পাদক শামীম, লুৎফর হায়দার, চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক ওসমান গণি, ছাত্র অধিকার পরিষদের সিঃ সহ সভাপতি আবু রায়হান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ, চট্টগ্রাম মহানগর পেশাজীবী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বপ্নীল, মামুন আকন, মোহাম্মদ জসীম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রহমান, আবুল কালাম আজাদ, এস এম মামুন সহ চট্টগ্রাম উত্তর দক্ষিণ পেশাজীবী, মহানগর, গণ, যুব, ছাত্র,শ্রমিক ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট