1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শুধু সরকারি নয় সব বাসেই শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে: মোস্তানছিরুল হক চৌধুরী পটিয়ার আমজুরহাটে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আস্থার সংকট, পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি। চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় ২য় দিনেও তালা, আমানতকারীদের বিক্ষোভ দুবাইয়ে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৫ পঠিত

 

বাঘাইছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ সেপ্টেম্বর(রবিবার) বিকাল ৪ টায় বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে আয়োজিত এই জমকালো খেলায় মুখোমুখি হয় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব ও বামে বাইবাছড়া একাদশ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়।

প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাইম খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব বাবু অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জনাব গ্যানজতি চাকমা, এবং
সাজেক ইউনিয়ন এর সকল ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বারগন। এছাড়াও বাঘাইহাট কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি জনাব আনোয়ার হোসেন (পিচ্চি) বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন (বড়)এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিমের মাঝে ও শ্রেষ্ঠ খেলোয়ার মাঝে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার বাঘাই হাট জোন।

এ সময় প্রধান অতিথি বলেন, “উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে।খেলোয়ারদের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতে ও এরকম আয়োজন অব্যাহত থাকবে।”

সেনাবাহিনীর এই ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জোন কমান্ডার
সর্ব শেষ এলাকার সকল সুখ, সমৃদ্ধি, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট