1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাকলিয়া-কোতোয়ালী-৯ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলমগীর নূর

  • সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৮ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সবসময়ই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখানকার বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। এরই মধ্যে আলোচনায় এসেছেন বাকলিয়া-কোতোয়ালী-৯ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ ও ক্লিন ইমেজধারী রাজনৈতিক কর্মী আলমগীর নূর।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান আলমগীর নূর বলেন,
“রাজনীতি ও নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। কেবল নির্দিষ্ট কিছু ব্যক্তির হাতে প্রার্থী মনোনয়ন সীমাবদ্ধ না রেখে তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা তরুণদের সুযোগ দিতে হবে।”

তিনি মনে করেন, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া ব্যবসা নয়, বরং জনগণের প্রতি দায়িত্বশীলতা ও সেবার পবিত্র অঙ্গীকার।

পারিবারিক অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সওদাগর চট্টগ্রামে জাগদল তথা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি (১৯৭৯)। প্রতিষ্ঠালগ্ন থেকে তাদের পরিবার বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

তারেক রহমানের সাংগঠনিক চিন্তাধারার প্রতি সমর্থন জানিয়ে আলমগীর নূর বলেন,
“ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে শিক্ষিত, রাজনৈতিকভাবে সচেতন এবং বিশেষ করে ওয়ান-ইলেভেনের সময় থেকে নির্যাতিত তরুণদের অগ্রাধিকার দিতে চান। বিএনপির অন্তত ২৫% আসনে নতুন প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করা উচিত। এতে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং জনগণের আস্থাও ফিরে আসবে।”

তিনি আশাবাদী যে, দল তার যৌক্তিক দাবি বিবেচনা করবে এবং আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রামের কোতোয়ালী-বাকলিয়া-৯ আসনে তাকে মনোনয়ন দেবে, যাতে জনগণের সেবার সুযোগ পান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট