1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী লন্ডন আগমনে বিশাল সংবর্ধনা

  • সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭১ পঠিত

শহিদুল ইসলাম, প্রতিবেদক।

রাউজানের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংক্ষিপ্ত সফরে লন্ডন আগমনে যুক্তরাজ্যস্থ নেতা/কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান।

পরে লন্ডনে অবস্থানরত চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ব‍্যক্তি, গনমাধ্যম কর্মী, রাউজান, ফটিকছড়ির বিভিন্ন পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। ২২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাতে লন্ডনের অভিজাত রেস্টুরেন্টে JRC Buffet মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এসময় তিনি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লন্ডন প্রবাসী রাউজানের কৃতি সন্তান মোঃ মোর্শেদ আলম। পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি২৪ বাংলা চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান।

এতে আরো বক্তব্য রাখেন, ION টিভির ভাইস চেয়ারম্যান সুজন বডুয়া, সাবেক ছাত্রনেতা সলিসিটর মোঃ ইকবাল বাহার, টিভি প্রেজেন্টার মোঃ জাহেদুল আলম মাসুদ, বিশিষ্ট লেখক কলামিস্ট লন্ডন কলম একাডেমির চেয়ারম্যান মো নজরুল হাবিবী, ব‍্যারিস্টার তাসবীর, মোঃ মাহবুবুল আলম, মোঃ ইকরামুল হক, মোঃসাইদ, মোহাম্মদ হোসেন (এমরান), নাজিম উদ্দীন, সাগর নুর, সাইফুল ইসলান, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বৈরাচার হাসিনা সরকার মা-বোনদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে। সেই অধিকার ফিরে আনতে প্রবাসীদের জ৫;কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবাই নিজ নিজ এলাকায় প্রত্যেককের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট