1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

বাঘাইছড়িতে যুবদলের ঘরোয়া সভা ও কর্মসূচির সময়সূচি প্রকাশ

  • সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-আনোয়ার হোসেন
‎
‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক ঘরোয়া সভা ও সাংগঠনিক কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
‎
‎বাঘাইছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর এবং পৌর যুবদলের আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ই জুলাই-২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঘাইছড়ি উপজেলা ও পৌরবাসীর ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার মাসব্যাপী কর্মসূচী আগামী ৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে এসব সভা অনুষ্ঠিত হবে।
‎
‎বিজ্ঞপ্তিতে সময়সূচি অনুযায়ী সভার তারিখ ও স্থানঃ
‎০৫ অক্টোবর রবিবার পৌর ৪নং ওয়ার্ড
‎০৬ অক্টোবর সোমবার পৌর ০২ ও ০৩নং ওয়ার্ড
‎০৭ অক্টোবর মঙ্গলবার রুপকারী ইউনিয়ন
‎০৮ অক্টোবর বুধবার পৌর ০১নং ওয়ার্ড
‎১২ অক্টোবর রবিবার আমতলী ইউনিয়ন
‎১৩ অক্টোবর সোমবার পৌর ০৬নং ও ০৭নং ওয়ার্ড
‎১৪ অক্টোবর মঙ্গলবার বাঘাইছড়ি ইউনিয়ন ও পৌর ০৯নং ওয়ার্ড
‎১৬ অক্টোবর বৃহস্পতিবার খেদারমারা ইউনিয়ন
‎১৮ অক্টোবর শনিবার মারিশ্যা ইউনিয়ন
‎১৯ অক্টোবর রবিবার বঙ্গলতলী ইউনিয়ন
‎২০ অক্টোবর সোমবার সাজেক ইউনিয়ন
‎২৮ অক্টোবর মঙ্গলবার পৌর ০৫নং ওয়ার্ড
‎
‎বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ করতে এসব ঘরোয়া সভা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট