1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

জেলা সেক্রেটারি এপে: মুহাম্মদ আরিফ খানের জন্মদিন উদযাপন

  • সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৩৮ পঠিত

১৫ অক্টোবর ২০২৫ তারিখে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো এপেক্স বাংলাদেশ, জেলা ৩-এর সেক্রেটারি এপে: মুহাম্মদ আরিফ খানের জন্মদিন উদযাপন অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম রানা। তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং পটিয়া প্রেস ক্লাব ও পটিয়া বাসীর পক্ষ থেকে কেক কেটে জেলা সেক্রেটারিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন এপে: সৈয়দ মিয়া হাসান, জেলা গভর্নর-৩, এপে: মুহাম্মদ লিয়াকত আলী, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি, ⁠এপে: মহিউদ্দিন চৌধুরী জিকু, পাস্ট প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব চিটাগং, ⁠এপে: এডভোকেট জানে আলম, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল, এপে: মোহাম্মদ তারেক হোসাইন, ফ্লোর মেম্বার, এপেক্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল, এপে: এডভোকেট কামাল উদ্দিন খান,সেক্রেটারি এন্ড ডিএনই, এপেক্স ক্লাব অব চিটাগং, এপে: এডভোকেট আদনান জাফরান, অতীত জেলা সেক্রেটারি, জেলা ৩,⁠এপে: সালাউদ্দিন কাদের লাভলু, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব সন্দীপ, এপে: নরেন সাহা, সেক্রেটারি ও ডিএনই, এপেক্স ক্লাব অব সন্দীপ, এপে: নাফিজ করিম চৌধুরী, ফ্লোর মেম্বার, এপেক্স ক্লাব অব পটিয়া, এপে: জসীম মঞ্জু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া, এপে: সজিব দাশ, ট্রেজারার, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া, ⁠এপে: রুবেল হোসাইন নীল, সেক্রেটারি ও ডিএনই, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া সহ জেলা ৩-এর বিভিন্ন ক্লাবের সম্মানিত এপেক্সিয়ানবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি এপে:মুহাম্মদ আরিফ খানের সহধর্মিণী মরিয়ম বেগম রেখা, সন্তান নুজাহাত তাবাসসুম সাদিয়া, সুরাইয়া তাবাসসুম ফাইজা, আরাফাত খান ও জেলা গভর্নর এপে: সৈয়দ মিয়া হাসানের সন্তান সৈয়দা আফিয়াত,সৈয়দা নাজিয়াত, সৈয়দা জোহানাত সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জেলা গভর্নর এপে: সৈয়দ মিয়া হাসান বলেন—

“এপে: মুহাম্মদ আরিফ খান শুধু জেলা ৩-এর সম্পদ নন, বরং এপেক্স বাংলাদেশের গর্ব। তাঁর জন্মদিন উপলক্ষে জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশের এপেক্সিয়ানদের শুভেচ্ছা বার্তা প্রমাণ করে তাঁর প্রতি সকলের ভালোবাসা ও শ্রদ্ধা। আমি তাঁর সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।”

এ ছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান এপে: এডভোকেট মুহাম্মদ মনিরুল ইসলাম পান্না, জাতীয় সভাপতি, এপেক্স বাংলাদেশ, এপে: নাসিম আহমেদ, জাতীয় সহ-সভাপতি, এপেক্স বাংলাদেশ, এপে: রিজওয়ান শাহিদী, জাতীয় অতীত সভাপতি, এপেক্স বাংলাদেশ, এপে: মুহাম্মদ নুরুল আমীন চৌধুরী আরমান, প্রধান উপদেষ্টা, জেলা ৩, এপেক্স বাংলাদেশ, এপে: মুসলিম উদ্দিন, অতীত জেলা গভর্নর-৩, এপেক্স বাংলাদেশ

অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং সকল অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট