1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা এপেক্স ক্লাব অব সাঙ্গুর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ বরণ, বলিখেলায় সবুজ বলীর জয় পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে শরবত বিতরণ ঢাক-ঢোল আর রঙিন শোভাযাত্রায় বোয়ালখালীতে বৈশাখের আনন্দ নতুন বছরের ছোঁয়ায় বাঘাইছড়িতে বৈশাখী উৎসব বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ ড. আসিফ মিজান ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন’ মনোনীত আনজুমান এডুকেশন বোর্ডের পরিদর্শন কার্যক্রমে টেকনাফের দুই মাদ্রাসায় উন্নয়নের নতুন দিগন্ত ঐক্য ও শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে সাম্প্রতিক সংকট কাটিয়ে উঠেছে আমিরাত

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ

  • সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৬১ পঠিত

স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, মোট ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহর নাম চূড়ান্ত করা হয়েছে।

চট্টগ্রামের অন্যান্য আসনের মধ্যে চট্টগ্রাম-১ এ নুরুল আমিন, চট্টগ্রাম-২ এ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ এ কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ এ মীর মোহম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ এ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ এ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ এ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ এ মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৩ এ সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

তবে চট্টগ্রাম-৩, ৬, ১১, ১৪ ও ১৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট