1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান ৩৯ বছর ৪ মাস শিক্ষকতা শেষে অবসরে বিষু কুমার বড়ুয়া বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব  অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

  • সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২৩১ পঠিত

মোহাম্মদ আলবিন (চট্টগ্রাম) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ২৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রার্থী হয়েছেন মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, এ ঘোষণায় তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী(পাপ্পা)বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা জনগণের ভালোবাসা ও আস্থার সঙ্গে পূরণ করতে চাই।বাঁশখালীর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা-স্বাস্থ্য খাতে যুগোপযোগী পরিবর্তন আনতে কাজ করব। জনগণের অধিকার ফিরিয়ে আনাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা মাঠে আছি, মাঠেই থাকব। আমি বাঁশখালীর প্রতিটি মানুষের সুখে-দু:খে পাশে থাকতে চাই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট